Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে আগুনে দোকান ভস্মিভূত, ৬ লক্ষ টাকার ক্ষতি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১১ জুন, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান রোডের মোঃ জাহাঙ্গীর আলমের মালিকানাধীন মায়ের দোয়া এন্টারপ্রাইজ কাপড়ের গার্মেন্টসে গত ১০ জুন রাত দেড় ঘটিকার সময় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকানের কাপড় পুড়ে ছাই হয়ে যায়।

মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো ১০ জুন বিকাল ৪ ঘটিকার সময় দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত দেড় ঘটিকার সময় আগুন লাগার খবর পেয়ে তিনি দোকানে আসেন। সিন্দুরখান রোডের অধিবাসীরা শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.