Sylhet Today 24 PRINT

ছাতকে কেয়ার-জিএসকে’র পর্যালোচনা সভা অনুষ্টিত

ছাতক প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে কেয়ার-জিএসকে’র সদর ইউনিয়নের এক পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে।

গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মূল লক্ষ্যে বৃহস্পতিবার পরিষদের কনফারেন্স হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।  

ছাতক সদর ইউনিয়নের আয়োজনে ও কেয়ার-জিএসকে সিএইচ ডবিউ ইনিশিয়েটিভের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে প্রকল্পের ষান্মসিক অগ্রগতি পর্যালোচনা মূলক এই সভার সঞ্চালনা করেন ফিল্ড ফেসিলিটর আরিফুর রহমান বাপ্পি।

সভায় বক্তব্য রাখেন, রাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, স্বাস্থ্য পরিদর্শক প্রিতিশ রঞ্জন দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক ধীরাজ কুমার দাস, প্যানেল চেয়ারম্যান ময়না মিয়া, ইউপি সদস্য আব্দুল মালিক, কাজী মারুফ আহমদ, কাজী ইব্রাহিম আলী, আব্দুস সালাম, মখছুদুল হাসান আতর, মুহিবুর রহমান, সুলতান মিয়া, আতাউর রহমান, সদস্যা তাহমিনা বেগম, আফিয়া বেগম, রওশান আরা বেগম, ইউপি সচিব পিংকু দাস, সিএইচপিসি সুমিনা আক্তার সুমি, হেলথ এ্যাসিটেন্ট আসমা আক্তার প্রমুখ।  

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন, কেয়ারের ছাতক উপজেলার প্রকল্প কর্মকর্তা সুরঞ্জিত দেব চৌধুরী। সভার শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রি-সিএসবিদের পরিচয় পত্র ও একটি করে ছাতা প্রদান করা হয়। পরবর্তীতে প্রি-সিএসবিদের একটি করে মোবাইল ফোন প্রদানের ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। সভায় ইউনিয়নের ওয়ার্ড সদস্য ছাড়াও শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.