Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পৌর শহরের ইকড়ছই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (২৬) সুনামগঞ্জ পৌর এলাকার হবিবপুর কাঁচিবিলেরপাড় গ্রামের বাসিন্দা সামছুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ইকড়ছই এলাকায় বিদ্যুতের সাবস্টেশন থেকে একটি স্টিলের মই বের করার সময় উপরে থাকা বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের তারের সঙ্গে মইটি স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী পাবেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.