Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পুলিশি বাধায় বিএনপি’র মিছিল পণ্ড

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে গোলাপগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মিছিল বের করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে চৌমুহনীতে মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এসময় দলীয় নেতা-কর্মীরা ফিরে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি নছিরুল হক শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ছালিক আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আশফাক আহমদ চৌধুরী, নুহেল আহমদ, সৈয়দ হাসান মাহমুদ বাবু, উপজেলা যুবদলের সভাপতি হেলালুজ্জামাম হেলাল, আব্দুল কাদির সেলিম ও গোলাম আজম শাইস্তা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.