Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রায়ের প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগরের উদ্যোগে নগরীতে শুক্রবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগরের সভানেত্রী জাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ডা. নুরুননাহার মজুমদার, সিনিয়র যুগ্ম সম্পাদিকা ফাতেমা জামান রোজী, সুফিয়া জমির ডেইজি, আবিদা সুলতানা, ফরিদা রহমান, শাহানারা বেগম, ফরিদা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.