Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ৮ জুয়াড়ি আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমায় ৮ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১২ টি মোবাইল সেট ও নগদ চারশত পঁয়ত্রিশ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার ক্বীনব্রিজ সংলগ্ন কাঁচাবাজারের পেছন থেকে তীর ও জান্ডুমান্ডু খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এসএমপি পুলিশ কমিশনারের নির্দেশে মাদক, তীর শিলং, জুয়া, সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধে দক্ষিণ সুরমা থানা পুলিশ বিশেষ কর্ম পরিকল্পনার অংশ হিসাবে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে ওই এলাকায় থানা পুলিশ অভিযান চালায়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাইয়ের ধল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শিপু মিয়া (২৬), সিলেটের জকিগঞ্জের পিল্লারকান্দি গ্রামের মৃত শেখ বুলু মিয়ার ছেলে আব্দুর রহিম (৩৫), সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকায় মৃত আফরোজ আলীর ছেলে সুবেল আহমদ (৩০), হবিগঞ্জের বাহুবলের মণ্ডল মকনের আব্দুল মজিদের ছেলে রুহেল মিয়া (২২), সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী জৈনপুর (মহালক্ষ্মী বাড়ী) এলাকায় ববি মালাকারের ছেলে বাপ্পু মালাকার (২৬), মুন্সিগঞ্জের ষোলঘরের বিক্রমপুর গ্রামের নূর ইসলামের ছেলে শাহিন মিয়া (৩৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের চিতরী গ্রামের মৃত শাহাদ মিয়ার ছেলে গোলাহ হোসেন (৩২) ও সিলেটের মোগলাবাজারের পাঠানপাড়া, (খাঁনবাড়ী) এলাকার আহমদ হোসেন খানের ছেলে আজহার হোসেন খাঁন (৩৮)।          

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.