Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান পেলেন সিলেটের ছাত্রলীগকর্মী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ১০ লক্ষ টাকা অনুদানের চেক গ্রহণ করেছেন সিলেটের ছাত্রলীগ কর্মী শাহিন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুদানের চেক শাহিনের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মাহফুজ চৌধুরী জয়।

শাহীন আহমদ সিলেট সদর উপজেলার টুকেরবাজারের পীরপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ও মদন মোহন কলেজের শিক্ষার্থী।

গত বছরের ৭ আগস্ট নগরীর সোবহানিঘাট এলাকার জালালাবাদ কলেজে হামলার ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহতাবস্থায় শাহীনকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে তার একটি হাত কেটে ফেলতে হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.