গোয়াইনঘাট প্রতিনিধি | ১০ ফেব্রুয়ারী, ২০১৮
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে পাথর কোয়ারি ধসে পাথরের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুলুমছড়াপাড় গোচর এলাকার সজিব মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সোহেল আহমদ (২০)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট সাকুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ওই কোয়ারি থেকে পাথর উত্তোলন করছিলো শ্রমিকরা। এ সময় কোয়ারি ধসে পাথর চাপা পড়ে মারা যান সোহেল।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, শ্রমিক নিহতের খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।