ডেস্ক রিপোর্ট | ১১ জুন, ২০১৫
বাংলাদেশ আওয়ামীলীগ কানাডা (কুইবেক) শাখার সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুইট-কে সিলেট বিমান বন্দরে স্বাগত জানান বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. নাসির উদ্দিন খান, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মকলু মিয়া, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ সুলাইমান কবির, রেশাদ আহমদ, আফতাব উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের নেতা মুহিবুস সালাম রিজভী, শাহ মোহন আলীসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, তখন বিমান বন্দরে মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁকে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন।