ছাতক প্রতিনিধি | ১০ ফেব্রুয়ারী, ২০১৮
ছাতকে ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২০১৭ সালে অনুষ্ঠিত ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সংস্থার সভাপতি মাওলানা আকিক হোসাইনের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তানজিল আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ আহমদ।
সভায় বক্তব্য রাখেন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, সমাজসেবী রশিদ আহমদ মাসুক, সামসুজ্জামান রাজা, আবুল হাসান, সংস্থার সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক গোবিন্দ মোহন সরকার, ফয়ছল আহমদ, সংস্থার অর্থ সম্পাদক জহির আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সভাপতি আব্দুস সামাদ, এবাদুর রহমান, এনায়েতুল হক, ফরিছ উদ্দিন, সামছল ইসলাম, আব্দুল মুক্তাদির, সুনু মিয়া মেম্বার, শিক্ষক শামিমুল আলম, ওয়ারিছ আলী মেম্বার, রুহুল আমিন, করিম উদ্দিন রেজা, সহসভাপতি লিলু মিয়া, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ইমদাদুল হক, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, সদস্য বদরুল আলম, নঈম উদ্দিন, দুলু মিয়া, মকবুল আলী, বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সমাজসেবী ও এলাকা গণ্যমান্য লোকজন।
পরে মেহেরুন নেছা একাডেমি, গনেশপুর, জামুরা, নোয়াগাঁও ও গোয়ালগাঁওসহ ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আল-ফারহান রাফি, রেজুয়ানা আকতার রাব্বি, সানজিদা আকতার আরিফা, মায়মুনা বেগম, মেরিন জামান রুহি, মোহন দাস, সুহাদা বেগম, শুয়েব আহমদ, ফাতেমা মমতাজ নাবিলা, কামরুল হাসান গালিব, তানভির আহমদ তপনসহ ১১ জন শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ ফলাফলে তাদেরকে পুরস্কৃত করা হয়। সভাশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমদ।