Sylhet Today 24 PRINT

বড়লেখায় ‘বীর নিবাস’ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখা প্রতিনিধি |  ১০ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের মহবন্দ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের ‘বীর নিবাস’ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এই প্রকল্পে ব্যয় হবে ৮ লাখ ৬৫ হাজার ১৫৮ টাকা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.