Sylhet Today 24 PRINT

রেললাইন সংস্কার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন হওয়ায় হুইপ শাহাব উদ্দিনকে সংবর্ধনা

আওয়ামীলীগ সরকার জনগনের জন্য কাজ করে: হুইপ শাহাব উদ্দিন এমপি

তপন কুমার দাস, বড়লেখা |  ১১ জুন, ২০১৫

কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পূন:স্থাপন সংস্কার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন হওয়ায় জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপিকে ১১ জুন বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, বড়লেখায় নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।  

জেলার তিন উপজেলায় পৃথক পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেন, আওয়ামীলীগ সরকার জণগণের জন্য কাজ করে। তাই সরকার কথায় ও কাজে মিল রেখে জনগণের উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নের ধারাবহিকতায় তৃণমুল পর্যায়ের জনগণের জীবন মান উন্নয়ন সাধিত হচ্ছে।

হুইপ বলেনে, বর্তমান সরকার গ্রামীন পর্যায়ে বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সাধারণ মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ করে কাজ করছে। অন্যদিকে বিএনপি-জামায়াত জোট দেশে-বিদেশে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে। এদের চক্রান্তকে নস্যাৎ করার জন্য তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
হুইপ আরো বলেন, বিএনপি-জামায়াত সরকার সড়ক পরিবহনের সাথে আতাত করে কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন বন্ধ করে দেয়। জনগণের দাবীর প্রেক্ষিতে বর্তমান সরকার রেল লাইন চালু করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্ন্তজাতিক ব্রডগেজ এ রেল লাইন সংস্কার কাজের উদ্বোধন করেন। এটি সরকারের বড় অর্জন। আগামীতে আসামের সাথেও রেল যোগাযোগ পূণ:স্থাপিত হবে।

বিকেলে বড়লেখা উপজেলায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নিমার আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দে, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ।
এর আগে জুড়ী উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদরুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সঞ্চিতা শর্মা।

 এদিকে ১১ জুন বৃহস্পতিবার দুপুরে টায় ঢাকা থেকে ট্রেন যোগে কুলাউড়া রেল ষ্টেশনে পৌঁছলে কুলাউড়া রেলওয়ে শ্রমিক লীগ আয়োজনে হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়। কুলাউড়া রেল ষ্টেশনের প্লাটফর্মে রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি নজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু প্রমুখ।
 কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পূন:স্থাপন সংস্কার কাজের ভিত্তি প্রস্থর হওয়ায় হুইপ শাহাব উদ্দিনকে এদিন তিন উপজেলায় আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।     

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.