Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দুর্নীতি মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক ও জেলা আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জি এম এ মুক্তাদির রাজু প্রমুখ।

মিছিল থেকে সরকারবিরোধী শ্লোগান এর পাশাপাশি অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দাবি করেন বিএনপি নেতৃবৃন্দ ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.