ওসমানীনগর প্রতিনিধি | ১১ ফেব্রুয়ারী, ২০১৮
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বণিক সমিতির ৯২৭ জন ভোটারের মধ্যে ৮৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহসভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, অর্থ সম্পাদক পদে ২ জন সহ মোট ৪টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনের পূর্বে সিলেকশনে সভাপতি ও ১০ সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রব, মাছ প্রতীক নিয়ে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছে ফয়জুর রহমান। কুলা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পরিমল কান্তি দেব। ঘড়ি প্রতীক নিয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। আনারস প্রতীক নিয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম।