Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে গর্ত ধসে পাথর শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় গর্ত ধসে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় ইন্তাজ মিয়ার গর্তে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত পাথর শ্রমিক বাছির মিয়া (৪২) উপজেলার পুটামারা গ্রামের রুপা মিয়ার ছেলে।     

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.