Sylhet Today 24 PRINT

সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

রোববার (১১ ফেব্রুয়ারি) তথ্য-বহুল এই ওয়েবসাইটের  (www.sghssyl.edu.bd) উদ্বোধন করা হয়।

ওয়েবসাইটটির মাধ্যমে যে কেউ বিদ্যালয়ের নানা তথ্য যেমন শিক্ষকমন্ডলীদের তথ্য, ছাত্র-ছাত্রীর তথ্য, ফলাফল, উপস্থিতি, অনলাইন ভর্তি, নোটিশ, ইভেন্টস, সিলেবাস, রুটিন, একাডেমিক তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।   

শিক্ষামন্ত্রী এ সময় অতি অল্প সময়ে সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, সুযোগ-সুবিধা, পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় করণে যুগোপযোগী ওয়েবসাইট ও সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পথচলার ভূয়সী প্রশংসা করেন।

সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুর আহমদের সভাপতিত্বে ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট আব্বাস উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ, আওয়ামীলীগ নেতা  শফিউল আলম চৌধুরী নাদেল এবং এডভোকেট নাসির উদ্দিন খান। বিদ্যালয়টির শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়েবসাইটটির নির্মাণকারী প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের পরিচালক রাজীত দত্ত আবীর, একাউন্ট অফিসার শুভ রায় এবং সিনিয়র ডেভোলাপার দেবজ্যোতি চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.