Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার

তাহিরপুর প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শনির হাওরের উপ-প্রকল্প ইকরামপুর হতে নোয়ানগর পর্যন্ত বাঁধ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম,সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ,সুনাগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ড.এমরান হোসেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি,উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব,থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার,সাংবাদিক বাবরুল হাসান বাবলু, রাজন চন্দ,আবুল কাশেম,পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী এমরান হোসেন।

পরিদর্শনকালে  সিলেট বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম পিআইসিদের যথাসময়ের মধ্যে কাজের গুনগতমান নিশ্চিত করে বাঁধের কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.