Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে সোমবার সিলেটে নাগরিকবন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

লন্ডনে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবমাননার সাথে জড়িতদের বাংলাদেশে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের দাবিতে নাগরিকবন্ধন ও প্রতিবাদ করবে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেট।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত বুধবার (৭ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ থেকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.