Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে শ্রমিক নিহতের ঘটনায় মামলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০১৮

কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলা ধসে শ্রমিকের নিহতের ঘটনায় ৩ জনকে আসামি করে মামলাদায়ের করা হয়েছে। নিহত বশিরের স্ত্রী দিলারা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে এ মামলাটি দায়ের করা হয়।

মামলার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুর রহমান খান সিলেটটুডেটোয়েন্টিফোরডটকমকে জানান, মামলায় গর্তের তিন মালিককে আসামী করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, জালিয়ারপাড় গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র শুক্কুর আলী (২৮), মৃত ইন্তাজ আলীর পুত্র হোছন মিয়া (২৭) ও বকুল মিয়া (২৫)। অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করা হয়েছে।

প্রসঙ্গত, রোবরার দুপুরে স্থানীয় ইন্তাজ মিয়ার গর্তে পাথর সংগ্রহকালে টিলায় গর্ত ধসে বাশির উদ্দিন নামের এক শ্রমিক মারা যান। তিনি উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের রুপা মিয়ার ছেলে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.