Sylhet Today 24 PRINT

যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: শামীম

ছাতক প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০১৮

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী বলেছেন, যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। একজন দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় দেশ ও সমাজের জন্য গৌরব বয়ে আনতে পারে। বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেট দল এখন বিশ্বের চ্যালেঞ্জিং দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্ব র‌্যাংকিংয়ের তালিকায় রয়েছে। বর্তমানে তৃণমুল পর্যায় থেকে গড়ে উঠছে বিশ্বমানের ক্রিকেটার।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দোয়ারাবাজার লামাসানিয়া মাঠে লামাসানিয়া প্রিমিয়ার লীগ(এলপিএল)’র উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ছাতক উপজেলার আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আফিক আলী, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আর্মি, বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সামাদ, নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার, আওয়ামী লীগ নেতা প্রিয়তোষ দে চন্ডি।

এতে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মিসবাহ উদ্দিন মিসহাক, মিজানুর রহমান, শামীম আহমদ, জুয়েল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, ছাতক ডিগ্রি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির তালুকদার, দোয়ারা উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গির আলম প্রমুখ।

সভা শেষে ব্যাট হাতে লামাসানিয়া প্রিমিয়ার লীগ( এলপিএল)’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন শামীম আহমদ চৌধুরী। লীগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টাইগার কিংস ও নিউ এ্যালিভেন স্টার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.