Sylhet Today 24 PRINT

নগরীতে ৩০২ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট নগরীতে ৩০২ পিস ইয়াবা, মোবাইল, সিম কার্ড ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার বিশ্বনাথ থানার খাজানসী গ্রামের আনসার আলীর ছেলে আফছর আহমদ (২৫) ও সিলেট জেলার শাহপরান থানার শাপলাবাগের চৌধুরী ফজলে নুরের ছেলে ইশতিয়াক চৌধুরী (২০)।

মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩০২ পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ ৮৯৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল। এছাড়া যুবকদের নিকট বিভিন্ন নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল।

উদ্ধারকৃত ইয়াবা সহ আসামিদের এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.