Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজার মডেল থানা পুলিশ দেওয়ান হারুন রশিদ (৪০) নামের সাজাপ্রাপ্ত এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) আড়াইটার দিকে শহরের কুসুমবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় নাশকতা সহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা আছে এবং সে পৃথক ৩টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা আছে। পুলিশ তাকে অনেক দিন যাবত খোঁজছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.