বিশ্বনাথ প্রতিনিধি | ১২ ফেব্রুয়ারী, ২০১৮
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটের বিশ্বনাথ বিএনপির দু’গ্রুপের নেতারা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় বিশ্বনাথ পুরনো বাজারে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী অনুসারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। আর দুপুর ২টায় নতুন বাজারে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের অনুসারী নেতারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলা বিএনপির সহসভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে ও হাফিজ আরব খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম-সম্পাদক আব্দুল হাই, কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, তালুকদার গিয়াস উদ্দিন চেয়ারম্যান, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, শ্রমিক দল নেতা আনছার আলী, যুবদল নেতা আব্দুল মুমিন মামুন মেম্বার, কাওছার আহমদ তুলাই, ছাত্রদল নেতা আলাল আহমদ, আব্দুর রহমান খালেদ ও রাজু আহমেদ।
নতুন বাজারে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলতাবুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আব্দুস সালাম জুনেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা বশির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা কাওছার খান ও ছাত্রদল নেতা রাসেল মিয়া।
এদিকে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দিয়ে বাড়ি যাবার পথে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ৪ ফেব্রুয়ারি থানায় পুলিশের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন।