Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হবিগঞ্জ জেলার সদর থানার পাইকপাড়া ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান (৪০) হবিগঞ্জ জেলার সদর থানার রাঙ্গারগাওয়ের মৃত মোহাম্মাদ সাদ উল্লাহর পুত্র।

২০১৬ সালের ডিসেম্বরে হবিগঞ্জ জেলার সদর থানা থেকে তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয় এবং হবিগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ঐ মামলায় মিজানুর রহমান একজন সক্রিয় এজাহার নামীয় আসামি।

গ্রেপ্তারকৃত আসামি গ্রেপ্তার এড়ানোর লক্ষে দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.