Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিলেট আসছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় সিলেটে পৌঁছাবেন তিনি।

এরপর হযরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.) মাজার জিয়ারত শেষে সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন এবং স্নাতক, এমএস ও পিএইচডি ডিগ্রিধারীদের সনদ দিবেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রপতি সিলেটে পৌঁছানোর পর দুই মাজার জিয়ারত শেষে কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.