Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জে নাশকতার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলার শাখার সভাপতি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ঈদগাহ এলাকা থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করা হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, খালেদা জিয়ার রায়ের দিন ভাঙচুরের ঘটনায় হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মান্নান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.