Sylhet Today 24 PRINT

মহানগর ছাত্রলীগের তিনটি ওয়ার্ড কমিটি অনুমোদন

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৫

মহানগর ছাত্রলীগের ৬, ১৮ ও ২৭নং ওয়ার্ডের কমিটি অনুমোদন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদার ও সাধারণ সম্পাদক এমরুল হাসান আগামী ১বছরের জন্য এ ৩টি ওয়ার্ড কমিটির অনুমোদন দেন।

বৃহস্পতিবার (১১ জুন) সিলেট মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুমোদিত কমিটি নিম্নরূপ: 

৬নং ওয়ার্ড সভাপতি গৌতম চক্রবর্তী, সহ সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ মোহাম্মদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আহমদ।

১৮নং ওয়ার্ড সভাপতি জুবায়ের আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।

২৭নং ওয়ার্ড সভাপতি টুটুল মাহমুদ মান্না, সহ সভাপতি জনি দেব, সহ সভাপতি জুবেদ আহমদ, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সাংগঠনিক সম্পাদক রনি আচার্য্য রিমন, সাংগঠনিক সম্পাদক সানী আহমদ, প্রচার সম্পাদক রুবেল আহমদ, দপ্তর সম্পাদক সেলিম আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.