Sylhet Today 24 PRINT

বড়লেখায় তিন দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প

বড়লেখা প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় তিন দিন ব্যাপী মেডিকেল ক্যাম্পের (ফিজিওথেরাপি) উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) আশা-বড়লেখা ব্রাঞ্চ অফিসের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহীন সিদ্দিকী।

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আশা’র আরএম (জুড়ী অঞ্চল) চন্দ্র হাস সিংহ।

আশা-বড়লেখা ব্রাঞ্চ অফিসের ম্যানেজার মদন গোপাল সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি কাউন্সিলর জেহীন সিদ্দিকী ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য দেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, আশা’র ফিজিওথেরাপিস্ট (সিলেট অঞ্চল) ডা. দেবাশীষ ঘোষ প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ফিজিওথেরাপি সহায়তা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.