Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে অগ্নিকাণ্ডে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

দোয়ারাবাজার প্রতিনিধি  |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নরসিংপুর বাজারে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ঘরসহ মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নরসিংপুর বাজারের কাঠ মিস্ত্রি হাসনাত রগার পাড়, রাজু উদ্দিন খুরমা, আলী মিস্ত্রি তেরাপুর ও আলা উদ্দিন নরসিংপুর এর ৪/৫টি ফার্নিচার দোকান ছাড়াও গোদামে থাকা কাঠ পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নরসিংপুর বাজারের ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, দোকানঘরে কিভাবে আগুন লেগেছে তা আমরা কেউ বলতে পারছি না। তবে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সমন্ধে এখনো কোনো ধারণা করা যায়নি বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.