Sylhet Today 24 PRINT

র‍্যাব-বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ, আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৫

পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল এবং দুইজনকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব)-৯ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

র‍্যাব-৯ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়- ১১ জুন র‍্যাব-৯ সিলেট, সিপিসি-১, (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি‘র শাহপরান থানাধীন ‘‘ মীরাপাড়া বটেরতল সংলগ্ন’’ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বটেরতল বাইতুর রহমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ৯৮ (আটানব্বই) বোতল জেনোসিডিল এবং ২০ (বিশ) বোতল ফেন্সিডিল ও একটি সিএনজিসহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করে। আসামিরা হচ্ছে- মোঃ লুৎফর (২৮), পিতা-মৃত তসির উদ্দিন, সাং-বেউরগ্রাম, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট এবং মো. সাহেল মিয়া (২৫), পিতা- মোঃ সমসের আলী, সাং-ঐদেরপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়- সিলেট সীমান্তে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লোভাছড়া বিওপির হাবিলদার মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ০৯ জুন জেলার কানাইঘাট উপজেলার অধীনস্থ লোভাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাপার মুখ নামক ¯হানে লোভা নদী হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১০২ সিএফটি ভারতীয় সাদা গোল কাঠসহ ০১ টি ইঞ্জিন নৌকা জব্দ করে।

বিজিবি’র বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- চোরাকারবারীরা ইঞ্জিন নৌকায় ভারত থেকে অবৈধভাবে কাঠ নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠ ও ইঞ্জিন নৌকা ফেলে নদীতে ঝাপিয়ে পড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়।

চোরাকারবারীদের খোঁজে বের করে আটকের প্রচেষ্টায় সারাশী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় সাদা গোল কাঠের সিজার মূল্য আনুমানিক ১,০২,০০০/- (একলক্ষ দুই হাজার) টাকা এবং ইঞ্জিন নৌকাসহ সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১,৭২,০০০/- (এক লক্ষ বাহাত্তর হাজার) টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.