Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভারতীয় মদ জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সিতার আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য এক অভিযান পরিচালনা করে এই মদ জব্দ করে।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। তবে অভিযানকালে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.