Sylhet Today 24 PRINT

এস.এস.সি পরীক্ষার্থীদের সংবর্ধনা দিলো অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট

ডেস্ক রিপোর্ট |  ১২ জুন, ২০১৫

উন্নত জাতি ও দেশ গঠনে প্রয়োজন সু-শিক্ষিত নাগরিক। সু-শিক্ষিত মানুষ গড়তে হলে প্রয়োজন সকলের চেষ্টা ও সাধনা। গত মঙ্গলবার বিকেলে কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে রহমান কমপ্লেক্সে অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এর উদ্যোগে এস.এস.সি-দাখিল সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি, শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ উপরোক্ত কথাগুলো বলেন।

অপশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার যুগ। এ যুগে কম্পিউটারসহ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় আমাদেরকে আরো অভিজ্ঞতা অর্জন করতে হবে, অন্যথায় জাতি হিসেবে আমরা পিছিয়ে যাব।

ক্বারী সাহিদ আহমদ এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ও মতিউর রহমান মতি, মাছরুর আহমদ, মোস্তাক আহমদ, এর সম্মিলিত সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় লেখক, কলামিষ্ট, সমাজসেবী, অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহীম প্রধান বক্তার বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক জেলা শিক্ষা অফিসার কবি খলিলুর রহমান, ঝিংগাবাড়ী ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল্লাহ গাছবাড়ী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শামসুদ্দীন, চেয়ারম্যান মাষ্টার রফিক আহমদ চৌধুরী,অধ্যক্ষ মোঃ আব্দুস ছালাম, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, প্রধান শিক্ষক এখলাছ এলাহী, প্রধান শিক্ষক মিফতাহুল বর চৌধুরী, সুপার মাওলানা আব্দুল মতিন, প্রধান শিক্ষক নুরুল আমিন, মোহনা টেলিভিশনের সিলেট ব্যুারো প্রধান মুজিবুর রহমান ডালিম,কবি সরওয়ার ফরুকী, ডাঃ তোফাজ্জল হোসেন, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেইন সোহেল, গাছবাড়ী ক্যাডেট মাদরাসার চেয়ারম্যান সমাজ সেবী রেজওয়ানুল করীম, সমাজ সেবী হাফিজ ফয়েজ আহমদ, মাওলানা ফিরোজ বখত্, গাছবাড়ী ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুক্তার আহমদ, সংগঠক আহমদ হুসেন জুবায়ের, সংগঠক ইসমাঈল হুসাইন জুনাইদ।

সংবর্ধিত ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, মতিউর রহমান, নিলুফা আক্তার ঝুমা, মাহফুজুর রহমান, নাজমূল ইসলাম খান। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন রেজওয়ানুল করীম, তাসনিম, আল আমিন। স্বাগত বক্তব্য পেশ করেন অপশনের সিনিয়র ট্রেইনার ইকবাল হুসাইন। সভাপতির ধন্যবাদ বক্তব্যের মধ্যে দিয়ে এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.