Sylhet Today 24 PRINT

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের ভিশন: নাজমানারা খানুম

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব সরকার। দেশ ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায়  সরকার কাজ করছে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তাই সমাজসেবা অধিদপ্তরাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের শিক্ষা, খেলাধুলা সহ সকল ক্ষেত্রে যোগ্যতার সাক্ষর রাখতে হবে। ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে বাগবাড়িস্থ সমাজ কল্যাণ কমপ্লেক্সের প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তরাধীন সিলেট বিভাগের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তারের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী নাজমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, বেগম রোকেয়া পদক প্রাপ্ত, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আদিল মোত্তাকীন, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাবিবুর রহমান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, জেল শিশু একাডেমির সংগঠক সাইদুর রহমান ভূইয়া, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার ও সাবেক কাউন্সিলর আব্দুল খালিক। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ।

প্রধান অতিথি আরো বলেন, নিবাসী শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার বিকল্প নেই। এদের অবহেলিত রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের ভিশন।

শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট ইনস্কুসিভ স্কুল এন্ড কলেজের শিক্ষক মাসুক আলম। গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি, ত্রিপিটক পাঠ করেন সিলেট বৌদ্ধ বিহারের সহকারী অধ্যক্ষ শ্রীমৎ আত্মদীপ ভিক্ষু, বাইবেল পাঠ করেন নয়াসড়ক খ্রিস্টান মিশনারির ফাদার বিকন নিঝুম সাংমা।

এ উপলক্ষে সকালে প্রধান অতিথি সহ অতিথিরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় অলিম্পিক পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও সালাম গ্রহণ করেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বাগবাড়ি শিশু পরিবার (বালক) এর মুক্ত মঞ্চ, দোলনা, স্লিপার স্থাপন এবং মাঠ সংস্কারের কাজের উদ্বোধন করেন। সেই সাথে সিলেট ইনস্কুসিভ স্কুল এন্ড কলেজের দোলনা, স্লিপার এবং সম্পাদিত ভবন সংস্কার কাজের উদ্বোধন করেন।

বিকাল ৩টায় সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তারের সভাপতিত্বে এবং নাজমা পারভীন ও সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খান, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল মাহমুদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার শফিউল আলম চৌধুরী নাদেল।

অতিথি হিসেবে ছিলেন, সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আদিল মোত্তাকীন, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাবিবুর রহমান, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, আটাব সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট ইনস্কুসিভ স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ কাহের আহমদ ফকু।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী লাভলী দেব, অতিথি শিল্পী লাক্স চ্যানেল আই তারকা বিথী রাধানাথ, গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের শিক্ষার্থী সমীর রঞ্জন বিশ্বাস। তবলায় ছিলেন সুরজিৎ দেব তনু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.