Sylhet Today 24 PRINT

দিরাইয়ে জলমহালের দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ।

হাবিবউল্লাহ জানান, উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টাংনির জলমহালের দখল নিয়ে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে কুলঞ্জ গ্রামের ডনেল চৌধুরী বিরোধ চলছিল। এর জেরে দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলেই মুজিবরের অনুসারী মজনু মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত ৬২ বছর বয়সী মজনু মিয়ার বাড়ি তেতৈয়া গ্রামে।

আহতদের কুলঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদেন নাম-পরিচিয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.