Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে র‌্যাবের অভিযান দুই মাদক বিক্রেতা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ জুন, ২০১৫

সুনামগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ (সিপিসি-৩) দুই কেজি গাজা সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে । শুক্রবার বিকেলে এদের আটক করা হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জ ক্যাম্প এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সুনামগঞ্জের সদর থানাধীন কুতুবপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা সদর উপজেলার গৌরারং ইউপিস্থ জগাইর গাঁও গ্রামের মৃত নুরুজ আলীর ছেলে আব্দুল আহাদ (৪৫) এবং বৈঠাখালী গ্রামের মোঃ সিকান্দার আলীর ছেলে মোঃ খোরশেদ আলম (৩০)।

র‌্যাব-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জ ক্যাম্প এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিজান অব্যাহত থাকবে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.