Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৫ দাখিল পরীক্ষার্থী বহিস্কার

মাধবপুর প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে দাখিল পরীক্ষায় নকলের অভিযোগে ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এর মাঝে ২ জন ছাত্রী এবং ৩ জন ছাত্র।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে তাদেরকে বহিস্কার করা হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুকলেছুর রহমান জানান, বৃহস্পতিবার ছিল দাখিলের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষা চলাকালে ওই ছাত্রছাত্রীরা বাইরে থেকে নিয়ে আসা বইয়ের পাতা নিয়ে এসে নকল করছিল। এ সময় ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র সচিব এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম তাদেরকে হাতেনাতে ধরেন। পরবর্তীতে তাদেরকে বহিস্কার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.