Sylhet Today 24 PRINT

কোদালিছড়া প্রশস্তকরণে স্বেচ্ছায় স্থাপনা ছাড়ছেন এলাকাবাসী

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজার পৌর মেয়রের উদ্যোগে কোদালীছড়া পুন:খনন কাজ নিয়ে সুলতানপুর-কাজিরগাঁওবাসীর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কোদালিছড়া প্রশস্তকরণের প্রয়োজনে নিজ নিজ বাড়ীর বা স্থাপনার বাউন্ডারি স্বেচ্ছায় ভেঙে দিতে এবং জায়গা ছেড়ে দিতে একাত্মতা প্রকাশ করেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র ফজলুর রহমানের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার শাহজালাল, জেলা আওয়ামী লীগ সম্পাদক মিছবাউর রহমান জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ,  পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, নাহিদ আহমদ প্রমুখ।

মতবিনিময় সভায় কোদালি ছড়া পুন:খনন কাজের ব্যাপারে এলাকাবাসীকে সচেতন করেন বক্তারা।

মতবিনিময় সভার আগে এলাকাবাসী সহ সবাই কোদালিছড়ার বর্তমান কাজের অগ্রগতি দেখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কোদালিছড়া পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.