Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ৪টি কোচিং বন্ধ করলো প্রশাসন

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিয়ম নীতি লঙ্ঘন করে গড়ে উঠা ৪টি কোচিং সেন্টারকে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আউশকান্দি বাজার ও এর পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে গড়ে উঠা ৪টি কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আতাউল গণি ওসমানী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কোচিং সেন্টারগুলো বন্ধের এ আদেশ দেন। যদি কোন শিক্ষক ভবিষ্যতে কোচিং বাণিজ্যের সাথে জড়িত হন তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অভিযান চলাকালে জানান তারা।

অভিযানের খবর পেয়ে কোচিং বাণিজ্যের সাথে জড়িতরা তাৎক্ষণিক অন্যত্র সটকে পরেন।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.