ছাতক প্রতিনিধি | ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
ছাতক-দোয়ারার উন্নতি ও অগ্রগতির সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে ছাতক-দোয়ারা দেশের শ্রেষ্ঠ মডেল উপজেলায় পরিণত করা হবে। সরকারের অর্থনীতির সুষ্ট পরিচালনার কারণেই সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নত বিশ্বের মতো এ দেশেও এখন মেট্রোরেল চালু হতে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে কুচবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে মানবতার শেখ হাসিনা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছেন।
শিক্ষানুরাগী হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মুরাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, সাবেক চেয়ারম্যান লায়েক মিয়া, আফাজ উদ্দিন, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, আওয়ামী লীগ নেতা সামছুজ্জামান রাজা। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাসেল মাহমুদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম।
এসময় ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া, আওয়ামী লীগ নেতা চান মিয়া চৌধুরী, আব্দুল জব্বার খোকন, ফজলে করিম লিলু, আব্দুস ছালাম, মাফিজ আলী, আব্দুল খালিক, মাওলানা মাহফুজুর রহমান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়, শ্রমিকলীগ নেতা আব্দুল কদ্দুছ, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন, ডা. এবিএম সিদ্দিক, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলিম, ইউপি সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক লীগ নেতা স্বপন তরফদার, উপজেলা যুবলীগের সহ সভাপতি দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ, সামছুল হক, ছুরত মিয়া, আব্দুল কবির, আব্দুন নুর, রিয়াজুল হক, আমির উদ্দিন, আলী নুর, রুকন মিয়া, মাসুক মিয়া, ইকবাল হোসেন, সামছুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ খালেদ আহমদ।