Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে মাদকসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারে ৯০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপর পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলা ও কমলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়।

আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজার এলাকা থেকে মৃত ফরিদ আলী চৌধুরীর ছেলে মো. জাকির আলী চৌধুরী (২৫) ও সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া এলাকা থেকে মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে আব্দুল আজিজ(৩৬)।

এসময় জাকির আলীর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও আজিজ এর কাছ থেকে ৩০ পিস ইয়াবাসহ নগদ ১২ হাজার টাকা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর অমর কুমার সেন জানান, আটককৃত দুজনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানা ও কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.