Sylhet Today 24 PRINT

এম.সি কলেজ তালামীযের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ১২ জুন, ২০১৫

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এম. সি কলেজ শাখার দায়িত্বশীল সভা ১২ জুন শুক্রবার বাদ জুম’আ আনজুমানে আল ইসলাহ’র সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

কলেজ তালামীযের সভাপতি শেখ শফি উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটির লেকচারার নোমান আহমদ, সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ুনুর রহমান লেখন, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন।

কলেজ তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় আরো বক্তব্য রাখেন, কলেজ তালামীযের সহ সভাপতি আহমদ শরীফ, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজা এ রাব্বি, সরকারী কলেজ তালামীযের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ তালামীযের প্রচার ও প্রকাশনা সম্পাদক আফরোজ্জামান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আহমদ মুজাহিদ, সহ অফিস সম্পাদক সুয়েব আহমদ, শাহ সরোয়ার আলী, নাঈম আহমদ, সাদিকুর রহমান, সুয়াইবুর রহমান, মুহিবুর রহমান, সাকিব আহমদ, আলী আহমদ, মামুন আহমদ, খালেদুজ্জামান, সালেহ আহমদ, নাজমুল ইসলাম।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.