Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ইজিবাইক চাপায় শিশু নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকায় ইজিবাইকের চাপায় ৪ বছরের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত বেপরোয়া ইজিবাইক মুহূর্ত দাশ (৪) নামের ওই শিশুকে চাপা দিলে আশংকাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সুনামগঞ্জ থেকে সিলেটে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পরে শিশু মুহূর্ত দাশ।

মুহূর্ত দাশ শহরের সৃজন বিদ্যাপীঠের প্লে গ্রুপের ছাত্র ছিল।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানা ওসি শহিদুল্লাহ বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়ে আমরা ইজিবাইক ও এর চালককে আটক করেছি। এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি, পরবর্তীতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.