Sylhet Today 24 PRINT

জুড়ীতে নব-নির্মিত কালভার্টের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ১২ জুন, ২০১৫

জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে, ততবার এদেশের উন্নয়ন হয়েছে। 

হুইপ ১২ জুন শুক্রবার বিকেলে জুড়ী উপজেলার পশ্চিম বড়ধামাই মরা খালের উপর ২৩ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত ৩৩ ফুট বক্স কালভার্টের উদ্বোধন শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ভিশন ২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এটাই আওয়ামীলীগ সরকারের মূল লক্ষ্য। আর অন্যদিকে বিএনপি-জামায়াত সব সময় দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে ব্যস্ত থাকে। 

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: বদরুল হোসেন, থানা অফিসার ইনচার্জ হামিদুর রহমান সিদ্দিকী, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান মো: সালেহ উদ্দিন আহমদ, পিআইও শিমুল আলী, উপজেলা যুবলীগ সম্পাদক রিংকু রঞ্জন দাস, বদরুল ইসলাম, জুবায়ের হাসান জেবলু, পূর্ব জুড়ী ইউপি যুবলীগ সভাপতি আদর উদ্দিন, সম্পাদক আব্দুল কাদির প্রমুখ। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.