Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বড়লেখা প্রতিনিধি  |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবক মারা গেছেন। তাঁর নাম জিয়াউর রহমান (৩৫)।  তিনি উপজেলার দক্ষিণশাহবাজপুর ইউনিয়নের সুজাউল গ্রামের মৃত রশীদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জিয়াউর রহমান বাড়ির দক্ষিণপাশের একটি সবজি ক্ষেতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম শুক্রবার দুপুরে বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার ময়নাতদন্ত
ছাড়াই লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.