সিলেটটুডে ডেস্ক | ১৬ ফেব্রুয়ারী, ২০১৮
সিলেট লিডিং ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব অরফিয়াসের আমন্ত্রণে 'দ্যা রক রিভাইভ্যাল' অনুষ্ঠান মাতাতে আসছে ব্যান্ডদল আরবোভাইরাস।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটের রিকাবিবাজারস্ত কবি নজরুল অডিটোরিয়ামে বিকেল ৩টা থেকে শুরু হবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে ব্যান্ডদল আরবোভাইরাসের পাশাপাশি অরফিয়াসও গান পরিবেশন করবে বলে জানান আয়োজকরা।
অরফিয়াস মিউজিক্যাল ক্লাবের সভাপতি সন্দীপ কুমার রায় জানান, লিডিং ইউনিভার্সিটির একটি জনপ্রিয় মিউজিক্যাল ক্লাব অরফিয়াস। প্রতি বছর আমরা অরফিয়াসের পক্ষ থেকে এরকম অনুষ্ঠান করে থাকি। মূলত নতুন সদস্যদের স্বাগত জানাতে পুরনো কমিটি ভেঙ্গে নতুনদের দায়িত্ব দিতে নতুন কমিটি করার লক্ষেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
অনুষ্ঠান শুরুর আগে অনুষ্ঠান ভ্যানু থেকে টিকিট কিনতে পারবেন আগ্রহী দর্শকরা।