Sylhet Today 24 PRINT

ছাতকে দুর্বিন শাহ’র ৪১তম ওরস সম্পন্ন

ছাতক প্রতিনিধি |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে দু’দিন ব্যাপী মরমী সাধক দুর্বিন শাহ’র ৪১তম ওরস সম্পন্ন হয়েছে।

দুর্বিন টিলায় গত ১৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ওরসের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম।

দুর্বিন শাহ পুত্র আলম শাহ’র সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শিমুল দত্ত ময়নার পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) সুনিয়া সুলতানা, সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, ডা. আফসার উদ্দিন, সিলেট বেতারের ঘোষক আনোয়ার হোসেন রনি, ব্যবসায়ী আব্দুল মমিন চৌধুরী প্রমুখ।

প্রধান আলোচক ছিলেন কবি-লেখক ও গবেষক সুমন কুমার দাশ।

২য় দিন বৃহস্পতিবার আলোচনা সভায় বক্তব্য দেন ছাতক থানার ওসি আতিকুর রহমান, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, ওসি (অপারেশন) গোলাম মোস্তফা, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লাল মিয়া, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, নৌসাদ মিয়া, দিলোয়ার হোসেন, সুদিপ কুমার দে ও স্থানীয় শাহ ইলিয়াছ আলী প্রমুখ।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, জ্ঞানের সাগর দুর্বিন শাহ’র রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা চালানো হচ্ছে। দু’দিন ব্যাপী ওরসের কর্মসূচিতে ছিল আলোচনা সভা ও রাতভর সংগীত পরিবেশন ইত্যাদি। শুক্রবার ভোরে তবারক বিতরণের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.