Sylhet Today 24 PRINT

দিরাইয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

দিরাই প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

দিরাইয়ে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহত মোক্তার হোসেন (২৬) সে উপজেলার জগদল ইউনিয়নের বড়বাড়ি গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

শুক্রবার সন্ধ্যা রায়বাঙ্গালী - ভুরাখালী সড়কে এ সংঘর্ষ হয়।

জানা যায়, নিহত মোক্তার হোসেন মোটর সাইকেলযোগে বড়বাড়ি এবং ভুরাখালী গ্রামের মধ্যবর্তী রাস্তা দিয়ে নিজ বাড়িতে আসছিলেন।    এমন সময় বিপরীত দিক থেকে আসা রিয়াদ মিয়ার (২০) মোটরসাইকেল ও মোক্তার হোসেনের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মোক্তার হোসেন গলায় আঘাত পান।  এসময় মোটরসাইকেল আরোহী কাউসার (২২) ও আবাবুরও (২০) আহত হন।  

পথচারীরা তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে জগন্নাথপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.