Sylhet Today 24 PRINT

হাকালুকিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুজনের কারাদণ্ড

কুলাউড়া প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

হাকালুকি হাওরে অভিযান চালিয়ে দুজনকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলার ভাটেরা অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাখি শিকারের দায়ে ইরা মিয়াকে ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে মিয়াকে ১ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেছেন। এ সময় জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে অন্যান্যদের মদ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদসহ থানা পুলিশ ও বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

কুলাউড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: সুলতান মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.