Sylhet Today 24 PRINT

মেডিকেল কলেজের দাবিতে মৌলভীবাজারে সাংসদদের নিয়ে বৈঠক

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজের দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৩ সাংসদ ছাড়াও দেশ বিদেশের শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) শহরের রেস্ট ইন চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে দেশ বিদেশে অবস্থানরত মৌলভীবাজারে বিশিষ্টজনের উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি ড. ওয়ালী তসার উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন, সাবেক চিফ হুইপ আব্দুস শহিদ এমপি, মৌলভীবাজার-২ আসনের সাংসদ আব্দুল মতিন।

এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, এড. মুজিবুর রহমান মুজিব, সাবেক ব্রিটিশ মেয়র পারভেজ আহমদ, সাবেক ব্রিটিশ কাউন্সিলর এম এ রহিম (সিআইপি) প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ করার ঘোষণা দেয়ার পর মৌলভীবাজারের পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হলেও পর্যাপ্ত সুযোগ থাকার পরও মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপন করা হয়নি। দ্রুত এই জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। সাংসদদের প্রতি দাবি জানানো হয় তারা যেন সংসদে কার্যকরী ভূমিকা রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.