জামালগঞ্জ প্রতিনিধি | ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পল্লীতে গাঁজা সহ একজনকে আটক করেছেন স্থানীয় জনতা।
শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামে কানু মিয়া (৪০) ও মোসাহিদ আলী(৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে স্থানীয় জনতা। এ সময় গাঁজাসহ মোসাহিদ আলীকে আটক করা হয়।
জানা যায়, মাদক ব্যবসায়ী কানু মিয়া ও মোসাহিদ আলী উপজেলার শাহপুর বাঁধ বাজার থেকে গজারিয়া আসার পর স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের ধাওয়া করেন। এ সময় কানু মিয়া পালিয়ে যায় এবং মোসাহেদ আলীকে একটি ছোট বস্তা সহ আটক করে। বস্তায় ২ কেজি ১ শত গ্রাম গাঁজা পাওয়া যায়। স্থানীয় জনতা জামালগঞ্জ থানায় খবর দেয় এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম বলেন, মাদক ব্যবসায়ী মোসাহিদকে গাঁজা সহ ধরেছেন স্থানীয় জনতা। কানু মিয়া পলাতক। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।